Wednesday, 1 March 2017

সত্য ঘটনার পরিপেক্ষিতে লেখা আমার প্রথম উপন্যাস

-----------------নির্বোধ নিরু-------------
---------------------------------------------------------
পর্বঃ০১

নিরুরা(কাল্পনিক নাম) তিন ভাই,সে ছোট। দুই বোনের বিবাহ হয়ে গেছে। বড় ভাই অপুত্রক,চার কন্যার মধ্যে তিনটির বিবাহ হয়ে গেছে। বাবা গত হয়েছেন অনেক আগে মা বর্তমান। জমিজমা তেমন নেই শুধু ভিটে, পাড়ার এক জমিদারের দয়ায় নিরুর বড় ভাইয়ের ছোট একটি চাকরি জুটেছে জমিদারের কাছারিতে আর মধ্যম ভাই পেয়াদাগিরি করে। মা'কে নিয়ে নিরুর সংসার।কোনমতে চলছে দিন,নুন আনতে পান্তা ফুরায়। স্কুলে পড়াশুনায় তেমন নয়,মাথায় গোবর। একগুঁয়েমি স্বভাবের অধিকারী সে। স্কুলের বন্ধু-বান্ধবের সাথে তেমন মিল নেই মস্ত হ্যাঁদারাম। হেডমাস্টার দূরসম্পর্কের আত্মীয় থাকায় ওর মায়ের মিনতিপূর্বক কারণে কোনমতে ক্লাস পাড়ি দিয়েছে। ওকে দেখলেই মনে হয় হিংসুটে ভাব নিয়ে যেন জন্মেছে। সংসার চালনা ও পড়াশোনার খরছ জোগানোর জন্য ওর মা'কে পাড়ার জমিদারের বাড়িতে কাজ করতে হয়। সংসার চালাতে ওর মা মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কারণ নিরুর ভাইয়েরা আলাদা সংসারে সংসারী। নিরুর কারণে ওদের পরিবারটা ছত্রভঙ্গ হলো, অকালপক্ব বদমেজাজি তাই ছোট ভাইয়ের স্নেহের বন্ধন থেকে ওরা কেটে পড়েছে।
..
ক্রমশঃ----
(মতামত দেবেন....আপনাদের ভালো লাগলে পুরো উপন্যাসের ধারাবাহিকতা বজায় রেখে যাবো।)

4 comments:

  1. ভালো লাগল, প্রথম পর্ব পড়েই মনে হল উৎসাহব্যঞ্জক, পর্বগুলো এগিয়ে চলুক। মাঝে মধ্যে সিলেটি সংলাপ ঢুকালে আরও উন্নত হয় আমার যতটুকু মনে হয় আরকি, কারণ পাঠক সমাজ বিশেষত বরাকেরই থাকছে, স্থানীয় ভাষা মশেল থাকলে উপন্যাশে আলদা প্রাণ পাবে আশা করি। শুভকামনা রইল

    ReplyDelete
    Replies
    1. আপনার কথা মাথায় নিয়ে নিলাম, চেষ্টা করছি আপনার কথা রাখতে,,,

      Delete