----------আমি আমার নয়----------
--------------------------------------------
র/ফি/ক/উ/দ্দি/ন/ল/স্ক/র
--------------------------------------------
আমি আমার নয়,মানুষেরই জন্য
পরহিতে লাগি যদি,জীবন হবে ধন্য।
দুঃখী দেখলে দুঃখ লাগে, চোখে আসে জল
কষ্ট করে অশ্রু রাখি বাড়িয়ে মনোবল।
চলার পথে চলতে থাকি,মনে থাকে ভাবনা
দুঃখীরা কি এ জীবনে সুখের দেখা পাবেনা।
রক্ত মাংসের একই মানুষ, হিংসা কেনো করে
কেউবা খাচ্ছে পেট পুরে, কেউবা অর্ধাহারে।
আজব দেশের আজব মানুষ নেইকো মানবতা
বিত্তলোভী দাপিয়ে বেড়ায় দেখায় ক্ষমতা।
এসব দেখে আমার মনে নানা কথা আসে
দীনেরা আজ মরছে বুঝি বিত্তবানের গ্রাসে।
১লা মার্চ্চ ২০১৭ ইং
হাইলাকান্দি,আসাম।
No comments:
Post a Comment