Saturday, 26 August 2017

শবের ঘরে আড্ডা


   ।।       রফিক উদ্দিন লস্কর       ।।

দূর থেকে দাঁড়িয়ে দেখি পাহাড়ের চূড়া
জমেছে ধবল সাদা মেঘরাশি,
শীতের বসত সেথায় আকাশের মিলন
বরফ গলা জল পড়ছে খসি।
রৌদ্রদগ্ধ হিমেরঘরে মেলছে দুটি পাখা
নেমেছে গড়ে গড়ে নিম্নদেশে,
শ্লেজে চড়ে দুই পা মুড়ে যাত্রা স্বপনপুর
দু'বাহু মেলে ছিন্নমস্তা বেশে।
রোদের মুখে রোষের বেশে ছন্নছাড়া সে
আপন বসত দিয়া বিসর্জন,
দূর দেশেরই সর্বজনায় অঙ্গে দিলো ঠাঁই
করে সাধ্যমতো আপ্যায়ন।
শ্বেতবসনে কফিন মাঝে দূরদূরান্তে পাড়ি
শবের ঘরে আড্ডা জমায়,
সর্বশেষ হাওয়ার সাথে শেষ ঠিকানা তার
মরণকালেও ভয় না পায়।
২৬/০৮/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

Tuesday, 13 June 2017

শান্তি চাই

                      
           ।।  রফিক উদ্দিন লস্কর  ।।

আকাশটা আজ আমার কাছে বড়ই অচেনা,
উষ্ণ তাপে মিলছে সেথায় আলোর ঠিকানা।
উদাস ভাব লাগছে দেখি সব মানুষের প্রাণে,
দেয়নি দোলা অলস মনে সে আলোরই গানে।
মুছে দিতে হবে আজ ভাবনার সকল সীমানা,
ব্যাকুল প্রানে চেয়ে থাকে লাগে বড্ড অজানা।
উষ্ণতা আজ ছাড়ছে সীমা এই শুধু যে জানি,
নির্জনেতে পাতলা কানে তার প্রতিবাদ শুনি।
বিশৃঙ্খল ধরা টের পাই তার প্রতিটি নিঃশ্বাসে,
অরাজকতায় পরিপূর্ণ, সন্ত্রাসী-বিষ বাতাসে।
দিগ্বদিকে শুধু হিংসা-যুদ্ধেরই আহ্বান আসে।
গৃহবন্দি মানুষ, শুনশান পথ, পামরের ত্রাসে।
এগিয়ে চলো জোর কদমে, তুচ্ছ করে বেদনা,
ভাবুক প্রাণে জাগাতেই হবে আজ নব-চেতনা।
শুধু শান্তিতে বাঁচতে চাই, দু'টি অন্ন মুখে দিয়ে,
সহজ পথে চলবো মোরা সবাইকে সাথে নিয়ে।
০৮/০৬/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

Friday, 7 April 2017

বৃষ্টির কবিতা

------------বৃষ্টি আর বৃষ্টি ----------
         রফিক উদ্দিন লস্কর
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
সাত দিন হলো বৃষ্টি আর বৃষ্টি,
প্রকৃতির মাঝে নানা রূপ সৃষ্টি।
খাল বিল নালা জলে টইটম্বুর,
গায়েতে নতুন সাজ সব অম্বুর।
বরুণ দেবতা হলা রঙে রঙিলা,
ঝড় বৃষ্টি আর মাঝে মাঝে শিলা।
শহরের প্রায় গলি জলের তলায়,
গাঁয়ের পথ ঘাট মিশিছে কাদায়।
বিঘ্ন চলাফেরা, ভয় ঝড় শিলার,
কাঁচাঘর টিন আর পড়েছে পিলার।
ভেঙেছে নীড় সাথে পাখির ডানা,
মাটিতে মিশেছে কতো অবুঝ ছানা।
জমির পানিতে কতশত ঘাড়োব্যাঙ,
দিঘি থেকে পালিয়েছে কৈ মাগুর চ্যাং।
কেউ হাসে কেউ কাঁদে বৃষ্টিতে ভিজে,
তবুও মজুরেরা ব্যস্ত তাদের কাজে।
-------------------------------------------------
০৩/০৪/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি।

কি যে বৃষ্টি!
রফিক উদ্দিল লস্কর
--------------------------------
ঝমঝমিয়ে টিনের চালে
বৃষ্টি পড়ছে আজ,
আমার বন্ধু ঘুমায় কাঁথা পরে
হাতে রেখেই কাজ।
বাদাম ভাজা, বারোমজা
বৃষ্টি এলেই জমে,
বেরিয়ে যাবো শিকার দেখতে
বৃষ্টি যদি কমে।
রাস্তাঘাট আর ক্ষেতের মাঠ
শুধু জলেই জলাকার
জেলেরা ঐ জলের মাঝে
করছে মাছ শিকার।
স্কুল থেকে সকাল সকাল
ফিরছে খোকা ঘরে,
বৃষ্টির মাঝে  বল নিয়ে
যাচ্ছে নদীর ধারে।
বাইরে ছিলাম বন্ধু ও আমি
নাই যে সঙ্গে ছাতা,
বৃষ্টির মাঝে কেমনে ফিরি
কেমনে ঢাকি মাথা।
.....................................

০৪/০৪/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

Friday, 3 March 2017

আমার ইচ্ছে(কবিতা)

         ------আমার ইচ্ছে-----
          রফিক উদ্দিন লস্কর
`````````````````````````````````````````````
আমি বীর, মহাবীর, নত হবে না শির
দাঁড়িয়ে থাকে যদি ঐ চীনের প্রাচীর।
আমি করিনা ভয়, আমার অকুতোভয়!
জীবন যুদ্ধে নাহিক আমার কভু পরাজয়।
আমি সত্যের পথে, নরের হিতাহিতে,
থাকি সদা জাগ্রত, নিজেকে দিতে।
আমি খুলে রেখেছি আমার  হৃদয়ের দ্বার,
এসো এসো সাঁতরিয়ে শোক পারাবার।
আমি সাজিয়ে রেখেছি আজ পুষ্পরথ,
হইবে সোয়ার নির্দ্বিধায়, রাখিয়া হিম্মত।
আমি তুমার তরে মঙ্গলদীপ রেখেছি জ্বেলে,
চলে এসো চলে এসো আঁধারকে ঠেলে।
আমি মুছে দিতে চাই সমাজের ভেদাভেদ জ্ঞান,
কাঁধে কাঁধ মেলাতে চাই, বাঁচাতে মোদের সম্মান।
আমি করিতে চাই আমার ইচ্ছে পূরণ....
মিলেমিশে গড়িতে এক সুন্দর ভুবন।।
---------------------------------------------------------------------

তাং-০৩/০৩/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি।

Wednesday, 1 March 2017

সত্য ঘটনার পরিপেক্ষিতে লেখা আমার প্রথম উপন্যাস

-----------------নির্বোধ নিরু-------------
---------------------------------------------------------
পর্বঃ০১

নিরুরা(কাল্পনিক নাম) তিন ভাই,সে ছোট। দুই বোনের বিবাহ হয়ে গেছে। বড় ভাই অপুত্রক,চার কন্যার মধ্যে তিনটির বিবাহ হয়ে গেছে। বাবা গত হয়েছেন অনেক আগে মা বর্তমান। জমিজমা তেমন নেই শুধু ভিটে, পাড়ার এক জমিদারের দয়ায় নিরুর বড় ভাইয়ের ছোট একটি চাকরি জুটেছে জমিদারের কাছারিতে আর মধ্যম ভাই পেয়াদাগিরি করে। মা'কে নিয়ে নিরুর সংসার।কোনমতে চলছে দিন,নুন আনতে পান্তা ফুরায়। স্কুলে পড়াশুনায় তেমন নয়,মাথায় গোবর। একগুঁয়েমি স্বভাবের অধিকারী সে। স্কুলের বন্ধু-বান্ধবের সাথে তেমন মিল নেই মস্ত হ্যাঁদারাম। হেডমাস্টার দূরসম্পর্কের আত্মীয় থাকায় ওর মায়ের মিনতিপূর্বক কারণে কোনমতে ক্লাস পাড়ি দিয়েছে। ওকে দেখলেই মনে হয় হিংসুটে ভাব নিয়ে যেন জন্মেছে। সংসার চালনা ও পড়াশোনার খরছ জোগানোর জন্য ওর মা'কে পাড়ার জমিদারের বাড়িতে কাজ করতে হয়। সংসার চালাতে ওর মা মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কারণ নিরুর ভাইয়েরা আলাদা সংসারে সংসারী। নিরুর কারণে ওদের পরিবারটা ছত্রভঙ্গ হলো, অকালপক্ব বদমেজাজি তাই ছোট ভাইয়ের স্নেহের বন্ধন থেকে ওরা কেটে পড়েছে।
..
ক্রমশঃ----
(মতামত দেবেন....আপনাদের ভালো লাগলে পুরো উপন্যাসের ধারাবাহিকতা বজায় রেখে যাবো।)

কবিতা

                 ------টান-------
``র/ফি/ক/উ/দ্দি/ন/ল/স্ক/র``

মন চায় ছুটে যেতে ঐ বাংলাদেশে,
যেথায় আছে বাঙ্গালীরা,,,
পারি নি যেতে ঐ কাঁটাতার ডিঙিয়ে,
দাঁড়িয়ে আছে সশস্ত্র প্রহরীরা।
কাল রাত সপনে করেছি ভ্রমণ,
রাঙামাটি, টংগিবাড়ি আর সুন্দরবন।
প্রতিবেশী আত্মীয়রা যারা আছে সেথায়,
হাত ধরে টেনে নিলো ওদের বাড়ি আমায়।
করলাম কতো মজা অনেক দিন পরে,
নদীর ধারে, পাহাড় চূড়ায় ফিরছি ঘুরে ঘুরে।
বিকল হলো মোবাইল সিম..
যেই না গেলাম সেথায়,
ফেসবুকের বন্ধুদের সাথে
যোগাযোগ হলো দায়।
মনটা হলো ভীষণ খারাপ
নেটের বিভ্রাটে,
জেগে দেখি শুয়ে আছি
সেই পুরাতন খাটে।

-------------------------------------------------------------------০১/০৩/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি।

কবিতা

*********--ভালোবাসি শুধু তুমায়--*********
-------------রফিক উদ্দিন লস্কর-----------------

আমার মনের আকাশ আজ কালো মেঘে ঢাকা,
যার সাথে হলো আজি  আমার একটু দেখা।
ভালোই ছিলাম অনেকদিন, ওকে কাছে পেয়ে,
যার বিরহে অশ্রু এখন গড়ায় দুচোখ বেয়ে।
কাছে পেয়ে বাড়িয়েছিলো আমার মনোবল,
দমকা হাওয়ায় মনকাননে জ্বলছে দাবানল।
আর জানিনা কখন কবে ফিরে হবে দেখা,
খুশির মাঝে পড়লো ভাটা,এখন আমি একা।
দূরদেশেতে দেবে পাড়ি সব কিছু ফেলিয়া!
আজ ভালোবাসার মধুর বাঁধন ছিন্ন করিয়া।
যার কাছেতে গেলে পরে শান্ত হতো মন,
এখন ও যে যাচ্ছে চলে, ফেলে আপনজন।
কাজের টানে, দূরের পানে যেতে হচ্ছে আজ,
অফিসেতে পড়ে আছে মেলা মেলা কাজ।
ভাগ্যে যদি থাকে আমার দেখবো বর্ষশেষে,
ভালোবাসার বাহুডোরে থাকবো মিলেমিশে।
ভালো থেকো, সুখে থাকো আর কিছু চাইনা,
ওমা!তুমার মধুর ভালোবাসার হয়না তুলনা।
.
.
১৫/০২/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কবিতা

----------আমি আমার নয়----------
--------------------------------------------
   র/ফি/ক/উ/দ্দি/ন/ল/স্ক/র
--------------------------------------------
আমি আমার নয়,মানুষেরই জন্য
পরহিতে লাগি যদি,জীবন হবে ধন্য।
দুঃখী দেখলে দুঃখ লাগে, চোখে আসে জল
কষ্ট করে অশ্রু রাখি বাড়িয়ে মনোবল।
চলার পথে চলতে থাকি,মনে থাকে ভাবনা
দুঃখীরা কি এ জীবনে সুখের দেখা পাবেনা।
রক্ত মাংসের একই মানুষ, হিংসা কেনো করে
কেউবা খাচ্ছে পেট পুরে, কেউবা অর্ধাহারে।
আজব দেশের আজব মানুষ নেইকো মানবতা
বিত্তলোভী দাপিয়ে বেড়ায় দেখায় ক্ষমতা।
এসব দেখে আমার মনে নানা কথা আসে
দীনেরা আজ মরছে বুঝি বিত্তবানের গ্রাসে।

১লা মার্চ্চ ২০১৭ ইং
হাইলাকান্দি,আসাম।


Sunday, 26 February 2017

কবিতা

-*-*-*-ভাবনার অন্তরালে-*-*-*-*-
--------------------------------------------------
       রফিক উদ্দিন লস্কর
কি সুন্দর জগত, কি সুন্দর মানবজাতি
বিরাজ করছে পঞ্চেন্দ্রিয়ে, তবুও বজ্জাতি।
কখনো নিজের স্বার্থে, কখনো বা পরার্থে,
হিংস্রতার রূপ নেয়, কত কিবা অর্থে।
সমাজকর্ম, বড়ই অধর্ম, বিচার করেনি যারা,
বুঝেনা তারা,ধনী-গরীব একই রক্ত মাংসের গড়া।
দিন-দুপুরে, না হয় কাকভোরে---
দিচ্ছে হানা, নেইকো মানা
ওদের পাষাণ মনে বাধেনা কি ওরে!
কত মায়ের করুণ কান্না,আজও কান পাতিলে যায় শোনা
কত ছেলে-মেয়ে, ঘুরিছে দেশে দেশে
বুক ভরা ওদের স্বজনের বেদনা।
হতাশ বুকে কত দারা, হয়েছে পাগলপারা
চাপা ব্যথা অন্তরে, হয়েছে বোবা তারা।
সভ্য সমাজে আজ, করেছে ঘৃণ্য কাজ
অর্থ না হয় রোষে ধরেছ এমন সাজ।
সময় বলেছে এখন, জেগে উঠো জনগণ
ওদেরকে করিতে তাড়া, করোনা শিরঃদাড়া
সময় এসেছে কাছে, রুখতে হবে শক্ত হাতে
জাগো জাগো জাগো ওরে করে কানখাড়া।

 ৩০/০১/২০১৭ইং
(হাইওয়ে তন্দুরি ধাবা,লক্ষীরবন্দ

Saturday, 25 February 2017

কবিতা

*********--ভালোবাসি শুধু তুমায়--*********
----------------রফিক উদ্দিন লস্কর-----------------

আমার মনের আকাশ আজ কালো মেঘে ঢাকা,
যার সাথে হলো আজি  আমার একটু দেখা।
ভালোই ছিলাম অনেকদিন, ওকে কাছে পেয়ে,
যার বিরহে অশ্রু এখন গড়ায় দুচোখ বেয়ে।
কাছে পেয়ে বাড়িয়েছিলো আমার মনোবল,
দমকা হাওয়ায় মনকাননে জ্বলছে দাবানল।
আর জানিনা কখন কবে ফিরে হবে দেখা,
খুশির মাঝে পড়লো ভাটা,এখন আমি একা।
দূরদেশেতে দেবে পাড়ি সব কিছু ফেলিয়া!
আজ ভালোবাসার মধুর বাঁধন ছিন্ন করিয়া।
যার কাছেতে গেলে পরে শান্ত হতো মন,
এখন ও যে যাচ্ছে চলে, ফেলে আপনজন।
কাজের টানে, দূরের পানে যেতে হচ্ছে আজ,
অফিসেতে পড়ে আছে মেলা মেলা কাজ।
ভাগ্যে যদি থাকে আমার দেখবো বর্ষশেষে,
ভালোবাসার বাহুডোরে থাকবো মিলেমিশে।
ভালো থেকো, সুখে থাকো আর কিছু চাইনা,
ওমা!তুমার মধুর ভালোবাসার হয়না তুলনা।
.
.
১৫/০২/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
-------------------না বলা কথা---------------
        / র/ফি/ক/ উ/দ্দি/ন/ ল/স্ক /র /
*************************************
আমি নরক দেখিনি কভু, কষ্ট বুঝিনি তার
কষ্টের মাঝে বিরাজ করি ,কষ্টের সংসার।
আপন ছিলেন যারা, আজ পরপারে সব
কষ্টের সাগরে ফেলে ওরা আজ নিশ্চুপ।
যাদের হাওলা করে চলে গেলেন ওরা,
হিংসা করে, কষ্ট দেয় রোজ এখন তারা।
ভালো ভালো খাবার খায়, আমার ভাগে পড়েনা!
দিনের খাবার রাতে খাই, মোটেই খোঁজ রাখেনা।
সরল মনের জন্ম নিয়ে করেছি কী অপরাধ!
আমার প্রতি হিংসে করে মিটাচ্ছে যে তাদের স্বাদ।
যখন তাদের বিপদ পড়ে, আমার পড়ে ডাক,
দিন-রাত ও পাশে থেকে আমার নেই যে হাঁক।
বলার মতো কিছু নেই, শুধু সয়ে চলেছি....
না বলার কথাগুলি অনেক কষ্টে লিখেছি।
**************************************
২৫/০২/২০১৭ ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)